চেনা প্রতিদ্বন্দ্বীদের শিরোপা লড়াই!

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান মাথায় নিলে দেখা যাবে লড়াইটা আসলে মাত্র কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ। আরও নির্দিষ্ট করে বললে দলের সংখ্যা মাত্র তিনটি — অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এখন পর্যন্ত আয়োজিত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ছিল এই তিনটি দলের যেকোন দুটি। সবচেয়ে বেশি তিনটি করে ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সর্বশেষ শ্রীলঙ্কা বিশ্বকাপেও ফাইনালে লড়েছে এই দু’দল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই চেনা প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ২.৩০টায় মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ইংলিশ নারীদের জন্য ফাইনালটা এক অর্থে প্রতিশোধের লড়াই। গত বিশ্বকাপের ফাইনালে কলম্বোতে যে এই অস্ট্রেলিয়ানদের কাছেই হারতে হয়েছিল তাদের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিশোধের সেই মিশনকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী শোনা গেল অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের কণ্ঠ, ‘আমরা ফাইনাল জয়ের জন্য মুখিয়ে আছি। জয় দিয়ে আমরা কিছুটা হলেও ইংল্যান্ড ক্রিকেটের গৌরব ফিরিয়ে আনতে চাই। আমরা প্রতিশোধ কথাটা খুব বেশি বলতে চাই না। ট্রফি জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করবো।’ ২০১২ সালের বিশ্বকাপের প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আমরা শ্রীলঙ্কায় যা খেলেছিলাম তার চেয়ে আরও ভালো করতে চাই। দুটি দল একইরকম ভালো। আগামীকাল (আজ) যে ভালো খেলবে তারাই ট্রফি নিয়ে যাবে। ক’দিন আগেই ইংল্যান্ডের মেয়েরা অ্যাশেজ জিতেছে। কিন্তু আসল চিত্রটা এতে পরিষ্কার হয় না। অ্যাশেজের পর একই দলের কাছেই হেরেছে সীমিত ওভারের ফরম্যাট। টি-টোয়েন্টি সিরিজে হারটা ছিল ২-১ ব্যবধানে। সেই অনুপ্রেরণা থেকেই কি না, টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মেগ ল্যানিং বলেন, ‘গত কয়েক বছরে আমরা ইংল্যান্ডের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। আমরা একে অপরের ব্যাপারে ভালোভাবে জানি। জানি লড়াইটা বেশ শক্ত হবে। তারপরও আমরা পিছনে ফিরে তাকাতে চাই না। নিজেদের শক্তিমত্তা দিয়েই আমরা শিরোপা জয় করতে চাই। আমাদের ট্রফি হাতে নেয়ার যথেষ্ট যোগ্যতা আছে। আর এর জন্যই আমরা টুর্নামেন্টে খেলতে এসেছি।’ আগের তিন ফাইনাল চ্যাম্পিয়ন রানারআপ সাল ভেন্যু ইংল্যান্ড নিউজিল্যান্ড ২০০৯ ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ২০১০ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০১২ শ্রীলঙ্কা