শান্তিনগরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২২:০৯
রাজধানীর শান্তিনগর এলাকা থেকে পুলিশ এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পল্টন থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত গৃহকর্মীর নাম বিলকিস । সে শান্তিনগরের পীর সাহেব গলির ৩৫/৫/সি, নম্বর বাড়ির দ্বিতীয় তলায় কাজ করতো। রাতে খবর পেয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অপমৃত্যু মামলা হয়েছে। নিহত বিলকিসের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানান তিনি।