প্রফেসর রাজ্জাক ‘ওয়ার্ল্ড ভাইস-চ্যান্সেলর কংগ্রেস’ পদকে ভূষিত

‘শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদান’ রাখার জন্য ‘ওয়ার্ল্ড ভাইস-চ্যান্সেলর কংগ্রেস’ ২০১৪ ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সুলতান মুহম্মদ রাজ্জাককে পদকে ভূষিত করেছে। ভারতের মুম্বাই রাজ্যে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য কংগ্রেসের মাধ্যমে পদকটি প্রদান করা হবে। জেনসার টেকনোলজির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গনেশ নটরাজন উক্ত কংগ্রেসে সভাপতিত্ব করবেন। প্রফেসর রাজ্জাকের এ অবদানের জন্য অ্যাওয়ার্ড এবং একাডেমিক কমিটির চেয়ারম্যান এওডওয়ার্ড স্মিথ ভূয়সী প্রশংসা করে পত্র লিখেছেন। একজন চিন্তাশীল ও নিবেদিতপ্রাণ কর্মী হিসাবে প্রফেসর রাজ্জাককে বাস্তব আদর্শবাদী এবং পরিবর্তনে বিশ্বাসী বলে উল্লেখ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি