ফুলগাজীতে আইএসপিএবি ও আইবিপিসি’র সচেতনতা কর্মশালা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ১৯:৩০
সম্প্রতি ফেনীর ফুলগাহী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও হাতে-কলমে শিক্ষাদানের কর্মশালা আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)। এতে উপজেলার ২২টি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান করা এবং ইন্টারনেটের অতীত, বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে তাদেরকে পর্যাপ্ত তথ্য প্রদান করে এই বিষয়ের সাথে পরিচিত করে তোলা।