ব্রাদার কালার লেজার প্রিন্টার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের এইচএল-৩১৫০সিডিএন মডেলের কালার লেজার প্রিন্টার। এতে অটো ডুপ্লেক্স ফিচার থাকায় স্বয়ংক্রিয়ভাবে পাতার উভয় দিকেই প্রিন্ট দেওয়া যায়। এতে রয়েছে ইউএসবি ২.০ এবং ১০/১০০ ইথারনেট ইন্টারফেস। এর বিল্ট-ইন নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক শেয়ারও করা যায়। কালার এবং মনোক্রম প্রিন্টের গতি ১৮ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন সর্বোচ্চ ২৪০০ বাই ৬০০ ডিপিআই। মূল্য ২১,৮০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।