পুলিশ কাবাডিতে ডিএমপি চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৪৫
বাংলাদেশ পুলিশ কাবাডি টুর্নামেন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মিরপুর পিওএম পুলিশ লাইন্সের কাবাডি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ডিএমপি ২টি লোনাসহ ৪৪—১৬ পয়েন্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে হারায়। টুর্নামেন্ট সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের আহাদুজ্জামান। পুরস্কার বিতরণ করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশ ক্রীড়া পরিষদের কাবাডি উপ-কমিটির সভাপতি ও শিল্প পুলিশের মহা-ব্যবস্থাপক আবদুস সালাম, সাধারণ সম্পাদক ও অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (উন্নয়ন) গাজী মোজাম্মেল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আতিকা ইসলাম।