জেনে নিন : ড্রাইভ নোটপ্যাড

গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশনের মধ্যে রয়েছে ড্রাইভ নোটপ্যাড। ছোট্ট এই এক্সটেনশনের মাধ্যমে গুগল ড্রাইভে রক্ষিত সব ধরনের টেক্সট ডক্যুমেন্টকে সহজেই খোলা ও সম্পাদনা করা যায়। স্ক্রিপ্টিং এবং প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য এই নোটপ্যাডটি ব্যবহার করে সিনটেক্স হাইলাইট করার কাজটিও করা যায়। প্রায় দেড় লক্ষ ক্রোম ব্রাউজার ব্যবহারকারী এটি ব্যবহার করেন। ডাউনলোডের ঠিকানা http://goo.gl/NlG1ZD।