গ্যাজেট : রিসাউন্ড লিংকস হেয়ারিং এইড
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:০২
শ্রবণের সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যই মূলত তৈরি করা হয় হেয়ারিং এইড। কিন্তু এই হেয়ারিং এইড নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি ছোট্ট ডিভাইস বহন করতে হয়। তবে এবারে রিসাউন্ড লিংকস হেয়ারিং এইড নামে এমন একটি হেয়ার এইড তৈরি করা হয়েছে, যার নিয়ন্ত্রণের জন্য আলাদা করে কোনো ডিভাইস লাগবে না। স্মার্টফোনের একটি অ্যাপসের মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা যাবে। ব্লুটুথের মাধ্যমে এটি সংযুক্ত হয় স্মার্টফোনে। আর এর জিপিএস দিয়ে এটি এর ব্যবহারকারীর জন্য সব ধরনের নির্দেশনা প্রদান করে থাকে। ফলে হেয়ারিং এইড ব্যবহারকারীদের জন্য এটি ভালো একটি গ্যাজেট।