এনসিসি এডুকেশন, ইউকে প্রতিনিধির ডিআইআইটি পরিদর্শন

সম্প্রতি যুক্তরাজ্যের এনসিসি এডুকেশনের একাডেমিক সাপোর্ট ম্যানেজার নাজলিন আবদুল করিম ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিআইআইটির শিক্ষার্থী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শিক্ষকমণ্ডলীর সাথে বৈঠক করেন এবং ডিআইআইটির অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপ-পরিচালক সামসুদ্দীন আহাম্মেদ, মো. শাহ নেওয়াজ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিসি প্রতিনিধি ডিআইআইটিতে আইটি প্রোগ্রাম মানসম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডিআইআইটির বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।