দেশের বাজারে অ্যালকাটেল স্মার্টফোন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২০:৫০
দীর্ঘ বিরতির পর আবারও দেশের বাজারে যাত্রা শুরু করেছে ফ্রান্সের স্মার্টফোন ব্র্যান্ড অ্যালকাটেল। গত ৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে এই ফোন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দেশের বাজারে অ্যালকাটেলের বিপণনকারী ইরাসেল লিমিটেড ইতোমধ্যেই রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘ওয়ানটাচ কেয়ার’ নামে সার্ভিস সেন্টার এবং যমুনা ফিউচার পার্কের ৫ম তলায় ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ স্টোর চালু করেছে। অনুষ্ঠানে অ্যলকাটেলের ১৩টি মডেলের স্মার্টফোন অবমুক্ত করা হয়। আরও কিছু মডেল খুব শীঘ্রই দেশের বাজারে অবমুক্ত হবে বলে জানানো হয়। এ সময় টিসিএল কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার এলবার্ট বলেন, ‘সেরা ইউজার ইন্টারফেস, ডিজাইন, শক্তিশালী ডিভাইস এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা দেবে অ্যলকাটেল। এই দেশের গ্রাহকদের চাহিদা, সামর্থ্য ও ব্যবহূত ডিভাইসের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের ফোন বাজারজাত করছি। ফোনের সাথে সাথে সব ধরনের অ্যাকসেসরিজও রয়েছে অ্যালকাটেলের।’