দাদাভাই-এর জন্মবার্ষিকী উদযাপন

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাই-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দাদাভাই-এর কবরে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এছাড়াও বিকাল ৫টায় কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা, ‘মায়ের কাছে চিঠি’ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কচি-কাঁচা মাহবুব তালুকদার। বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দিল মনোয়ারা মনু ও ড. রওশন আরা ফিরোজ এবং তরুণ সদস্য নিশাত শারমিন নিশি ও শিশু বক্তা ফাইরুজ। সভাপতিত্ব করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। -প্রেস বিজ্ঞপ্তি