নৌ দুর্ঘটনা এড়াতে হবে : নৌমন্ত্রী
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৫
নৌ-মন্ত্রী শাজাহান খান বলেছেন, দুর্ঘটনায় কোন ব্যক্তি নিহত হলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্ঘটনা এড়াতে সকল ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। বুধবার সিরডাপ অডিটোরিয়ামে চার্টার্ড ইন্সটিটিউট অব লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট, বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে ‘মেরিটাইম সেফটি’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু নৌ-সেক্টর উন্নয়ন করেছেন। এরপর আর কোন সরকার নৌ-সেক্টরে উন্নয়ন করেনি। বাংলাদেশের নদীপথে ব্যবসায়ীরা অল্প খরচে ব্যবসা করতে পারেন। যে কারণে আমাদের হারিয়ে যাওয়া নদীপথগুলো সচল করতে হবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।