তাজরীন চেয়ারম্যানের জামিন আবেদনের শুনানি আজ

তাজরীন গার্মেন্টসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকার জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে সংশ্লিষ্ট বিচারক শুনানির জন্য এ দিন ধার্য করেন। মিতার আইনজীবী এ টি এম গোলাম গাউস জানান, গত ৩ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ঐ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আবেদন করা হয়েছে।