তথ্যপ্রযুক্তির বিকাশে নতুন ক্ষেত্র উন্মোচনের তাগিদ

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনাকে আরও বেগবান করতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের সাথে গণচীনের রাষ্ট্রদূত মি. লিজুর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং এই খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহায়তা আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন। চীন বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিকাশে গৃহীত নতুন কর্মসূচিসমূহে সম্পৃক্ত হওয়ার আগ্রহ ব্যক্ত করলে প্রতিমন্ত্রী এ ক্ষেত্রে তার পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।