হংকংয়ের আইসিটি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস প্রতিনিধিদল

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল হংকংয়ে অনুষ্ঠেয় এইচকেটিডিসি ইন্টারন্যাশনাল আইসিটি ফেয়ার ২০১৪তে অংশগ্রহণ করছে। হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের আয়োজনে হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিসিএস প্রতিনিধি দলের সদস্যবৃন্দ মূল প্রদর্শনী, বায়ারস ফোরাম, আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, আইসিটি নেটওয়ার্কিংসহ বিভিন্ন সেমিনার, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় অংশগ্রহণ করবেন। এর মধ্য দিয়ে তারা হংকংয়ের বিনিয়োগকারী শিল্পোদ্যোক্তা ও আইসিটি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে আইটি খাতে বিনিয়োগ, আইসিটি শিল্প কারখানা স্থাপন এবং নতুন প্রযুক্তি পণ্যের ব্যবসার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের জন্য আহ্বান জানাবেন।