ফাহিমা হাই
পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাইয়ের মা ফাহিমা হাই (৬৯) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় ডাঙ্গার সান্তানপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অহিদুল হক খান
বরিশাল জেলার গৌরনদী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ অহিদুল হক খান (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত গভীর রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন) । তিনি মা, স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল সোমবার বাদ আছর মরহুমের জানাজা শেষে পৌর সদরের উত্তর বিজয়পুর মহল্লার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আব্দুল হালিম মোল্লা
রাজবাড়ীর গোয়ালন্দে মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম মোল্লা (৩৫) গতকাল সোমবার সকালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার হাউলি কেউটিল মহল্লায়। মৃত্যুকালে তিনি বাবা-মা ভাই-বোনসহ অনেক গুনগ্রাহী রেখে যান। স্কুলশিক্ষক হালিম মোল্লার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
বেগম মারশেকী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী (হিসাব) অবসরপ্রাপ্ত বেগম মারশেকী (৮২) নবীনগর পৌরসদর পশ্চিমপাড়াস্থ নিজ বাড়িতে গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ২ ছেলে. ২ মেয়ে রেখে যান। বাদ আছর ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে শেখ বাড়ি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি নবীনগরের ভাস্কর শিল্পী শিক্ষক কামাল হায়দার মারশেকীর মা।