ডায়েট ড্রিংক থেকে হার্ট অ্যাটাক!
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২২:০৪
ডায়েট ড্রিংক বা ডায়েট সোডা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ডায়েট সোডা মহিলাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এবং অনেক ক্ষেত্রে ডায়েট সোডা থেকে হার্টের সমস্যা এমনকি জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে।
গবেষকগণ বলেন, মহিলাগণ ডায়েট ড্রিংক পান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩০ গুণ বেশি, জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি ৫০ গুণ বেশি। যারা দিনে দুই বা তার চেয়ে বেশি ডায়েট ড্রিংক পান করেন তাদের জন্যই এটা বেশি ঝুঁকিপূর্ণ।
আমেরিকান কলেজ অব কার্ডিওলজির এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষকগণ বলেছেন, ডায়েট সোডা কিলার পানীয় এমন বলা সঠিক নয়। বরং যে সমস্ত মহিলাগণের ডায়েট ড্রিংক পান করা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে কেবল তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। এব্যাপারে আইওয়া ইউনিভার্সিটির হূদরোগ বিশেষজ্ঞ ড: আনকুর ভিয়াস মনে করেন এটা বলা দরকার যে, সোডা ড্রিংক কোনভাবেই হেলথ ড্রিংক নয়। বরং এটা পানে হূদরোগের ঝুঁকি বেশি।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ