আজকের অনুষ্ঠান

গৌরব ইন্ডাস্ট্রিজ : রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সকাল ৯টা, ৩৮-৩৯ শরত্গুপ্ত রোড, নারিন্দা, ঢাকা। পদাতিক নাট্য সংসদ: নাট্যোত্সব ও স্মারক সম্মাননা প্রদান শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সন্ধ্যা ৭টায়। ঢাকাবাসী: নববর্ষ পালন উপলক্ষে মেহেদি উত্সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেমিনার কক্ষে বিকাল সাড়ে তিনটায়। চন্দ্রাবতী একাডেমি: শিশু-কিশোরদের সঙ্কলন প্রকাশনা অনুষ্ঠান বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তন বিকাল চারটা। বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা: ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন সকাল নয়টায় মাঠের সামনে।