বিচ্ছেদের খবর উড়িয়ে দিলেন সানিয়া
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৪, ২২:১২
বছর চারেক আগে শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিয়ের পর এপর্যন্ত বহুবার খবরের কাগজের পাতায় এসেছে এই জুটির বিচ্ছেদের খবর। বরাবরের মতো এবারো সেটা উড়িয়ে দিয়েছেন সানিয়া। পেশাগত কারণে দুজনের বেশিরভাগ সময় আলাদা কাটাতে হলেও সেটা বিবাহিত জীবনে কোন প্রভাব ফেলছে না জানিয়ে সানিয়া বলেন, ‘আমরা দুজনই পেশাদার খেলোয়াড়। খেলাটাকে আমরা বরাবরই বেশি গুরুত্ব দেই। তাই দুজনের মধ্যে দেখা-সাক্ষাত্ কম হয়। কিন্তু কী করা যাবে? এ নিয়ে চলতে হবে।’ স্বামীর ক্রিকেটার জীবন নিয়ে সানিয়ার চিন্তা যে কম নয়, তা বুঝিয়ে দিয়েছেন পরের কথাতেই, ‘শোয়েব ফর্মে ফিরে এলে সবচে বেশি খুশি হব। দারুণ চেষ্টা করছে ও।’ ছুটি কাটাতে এ মুহূর্তে শ্বশুরবাড়ি শিয়ালকোটে থাকাটা বেশ উপভোগ করছেন জানিয়ে এই টেনিস তারকা আরো বলেন, ‘শোয়েবের সঙ্গে বাজারে যাচ্ছি, রেস্তোরাঁয় খেতে যাচ্ছি। পাশে শোয়েবকে দেখার পর অটোগ্রাফের খাতা বের করে দিচ্ছেন। মোবাইলে ছবি তুলে রাখছেন। বেশ মজা লাগছে। এই দিনগুলো সাধারণত আসে না। তাই যতটা সম্ভব, আমরা দুজন একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করছি।’—বাসস