তারুণ্যের অন্যলোক
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ১৯:৩২
প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
দে খা র ছ বি
রোবোকপ
ছবির গল্প ২০২৯ সালের। অ্যালেক্স মারফি, প্রেমময় একজন স্বামী, স্নেহশীল বাবা এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যে ডেট্রোয়েটের অপরাধীদের পিছে ছুটছে। দায়িত্ব পালনরত অবস্থাতেই মারফি গুরুতর আহত হয়। ওমনিক্রপ নামের প্রতিষ্ঠানটি রোবটিকস প্রযুক্তি ব্যবহার করে মারফির জীবন বাঁচায়। নতুন জীবন ফিরে পায় মারফি, যে জীবন আসলে তার নয়। রোবটের শরীরে বসানো মানব মস্তিষ্ক—এই অদ্ভুত রোবট-পুলিশ আবার নেমে পড়ে তার কাজে। চেনা গল্প। তবে অচেনা পরিচালকের চোখ দিয়ে ছবিটিকে দর্শকেরা দেখবে বলে এই চেনা গল্পেও নতুনত্বের স্বাদ তো পাবেই। ১৯৮৭ সালে প্রথম রোবোকপের জন্ম হয়েছিল সিনেমার পর্দায় ডাচ পরিচালক পল ভারহোইভেনের
আরও দেখতে পারেন
মিশর রহস্য
প্রিজনারস
টুয়েল্ভ ইয়ারস অ্যা স্লেভ
দ্য হান্ট
প ড়া র ব ই
আমেরিকানা
‘আমেরিকানা’ সিমামান্দা নাগোজি অ্যাডিচির তৃতীয় উপন্যাস। উপন্যাসে অ্যাডিচি নামের তরুণ নাইজেরীয় ইমিগ্র্যান্টের চোখ দিয়ে আমেরিকার বর্ণ-সম্পর্ক দেখিয়েছেন। লেখক উপন্যাসের প্লট তৈরি করেছেন কমেডি এবং ট্র্যাজেডির সমন্বয়ে। একটি চুল পরিচর্যার স্যালুনের অফিস-পলিটিক্স থেকে শুরু করে স্মৃতির বোঝা, কিছুই তুচ্ছ করে দেখেননি লেখক। আমরা যে বিভিন্ন পৃথিবীতে এবং সত্তায় বাস করি বাস্তবে ও অনলাইনে, ভালোবাসার ক্ষেত্রে, ইতিহাসের নিয়ামক এবং ইতিহাসের নিয়ন্ত্রিত মানুষ হিসেবে এবং আমাদের গল্পের নায়কেরা যেমন হয় সবকিছুর সাথে ভালোভাবে তাল মিলিয়েছেন অ্যাডিচি।
আরও পড়তে পারেন
দ্য ফ্লেমথ্রোয়ারস :রাচেল কুশনার
দ্য গোল্ডফিঞ্চ :ডোনা টার্ট
ওড়াউড়ির দিন :আব্দুল্লাহ আবু সায়ীদ
থ্রু অ্যা গ্লাস ডার্কলি :ইয়েস্তেন গার্ডার
শো না র গা ন
দ্য মার্শাল ম্যাদার্স এলপি-২
একের পর এক নামিদামি শিল্পী অ্যালবাম দখল করছে টপচার্ট। এমিনেম তখন ব্যস্ত নিজের অ্যালবাম প্রকাশ নিয়ে। ৪১ বছর বয়সী এ র্যাপারের প্রতিযোগিতা একটু ভিন্ন ধরনের। কারণ নিজেকেই ছাড়িয়ে যেতে চান এই অস্কার ও গ্র্যামিজয়ী। ‘দ্য মার্শাল ম্যাদার্স এলপি-২’ তের বছর আগে প্রকাশিত অ্যালবামের সিক্যুয়েল। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো বিলবোর্ড টপচার্ট তালিকায় সেরা ১০০ গানের মধ্যে শীর্ষ ২০-এ রয়েছে এর ৪টি গান। এদিকে ইউটিউবে লাইক, কমেন্ট, ভিউয়ের ভিত্তিতে ৩ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লেডি গাগা, টেলর সুইফট, ম্যাকেলমোর ও রায়ান লুইসের মতো শিল্পীদের পেছনে ফেলে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ খেতাব জিতে নেন এমিনেম। তার নতুন অ্যালবামের গানগুলোর মধ্যে ‘মসটার’, ‘বারজার্ক’, ‘সারভাইভ্যাল’ ও ‘র্যাপ গড’ গানগুলো দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
আরও শুনতে পারেন
বেঁচে থাক সবুজ :বাপ্পা মজুমদার
কনফেশন্স :উশার
অল দ্য রাইট রিজনস্ :নিকেলব্যাক
গেট রিচ অর ডাই ট্রাইং :ফিফটি সেন্ট