স্কুল টিটি শুরু হচ্ছে আজ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:৪৮
টিটির তারকা জোবেরা রহমান লিনু নিজে স্কুল টিটিতে খেলেননি। ৮ বছর বয়সে যখন খেলাটা শুরু করেছিলেন তখন নাকি স্কুল টিটির প্রবর্তন হয়নি। তবে এটা তার মাথায় আছে, স্কুল টিটির মাধ্যমে প্রতিভা খুঁজে বের করা যাবে। অনেক আগে বাটা স্কুল টিটি হয়েছিল। তবে কবে হয়েছিল তার নথিপত্র খুঁজতে গেলে অনেক সময় কেটে যাবে। তা না করে আপাতত খেলাটা শুরু করাই এখন বড় জরুরি। সে কথা মাথায় রেখে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু কাজে ঝাপালেন। স্কুলগুলোর সাথে যোগযাযোগ করে খেলাটা শুরু করার উদ্যোগ নিলেন। অনেক প্রতিক্ষার স্কুল টিটি আজ শুরু হবে। অনূধ্ব-১৬ বছর বয়সের কেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টে খেলছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে ১৪৬ জন ছেলে আর ৩৭ মেয়ে লড়াই করবেন। আজ শুরু হয়ে ১৬ এপ্রিল শেষ হবে। তবে স্কুল টিটি ১৪ বছর বন্ধ ছিল।
কাল লিনু জানালেন, আমি দায়িত্ব গ্রহণের পর মাথায় ছিল স্কুল টিটি করবো। সবার সহযোগিতা নিয়ে এটা করতে পারছি বলে আমরা ফেডারেশনের সবাই খুশি। স্কুল টিটিসহ চারটি খেলা আমরা শেষ করতে যাচ্ছি।’ স্কুল টিকির স্পন্সর ওয়ালটন এবং বিকাল চারটায় পল্টন ময়দান সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে উদ্বোধন।