স্টেইন-মরকেলদের নিয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড

প্রতিপক্ষের মাঠে গত কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকার রেকর্ডটা দারুন। তবে শ্রীলঙ্কার মাটিতে দলটিকে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই ধারণা করা হচ্ছে। তবে টি-ুেটায়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার মাটিতে দলের বোলাররা তাদের সেরা ফর্মে দেখা দেবেন বলে বিশ্বাস অ্যালান ডোনাল্ডের। সর্বশেষ ২০০৬ সালে শ্রীলংকা সফরের পর বিদেশের মাটিতে কোন টেস্ট সিরিজ হারেনি প্রোটিয়ারা। বাংলাদেশে প্রোটিয়া দলের ব্যর্থতা সত্ত্বেও কিন্তু তারপরও দলের পেসারদের প্রতি অগাধ আস্থা ডোনাল্ডের। সাবেক এই পেসার বলেন ,‘যে সকল সাবেক খেলোয়াড় আমাদের অনুশীলন দেখেছেন আমাদের কর্মপদ্ধতিতে তারা বেশ উচ্ছ্বসিত। মুল সমস্যা বাস্তবায়ন ও ম্যাচ পরিকল্পনায়। কখনো কখনো একজন ব্যাটসম্যান আপনার গেম প্ল¬ান নষ্ট করে দিতে পারে এবং (বাংলাদেশে) সেটাই ঘটেছে বলে আমি মনে করি।’