কলকাতায় কবি বেলাল চৌধুরীর অস্ত্রোপচার

কবি বেলাল চৌধুরীকে গত সোমবার কলকাতার সিএমআরসি হাসপাতালে স্পাইনাল কর্ডে অপারেশন করা হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। কবি-পুত্র স্ফটিক চৌধুরী ইত্তেফাককে শুক্রবার জানিয়েছেন, বেলাল চৌধুরীর পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। অপারেশন শেষে আইসিইউ থেকে জেনারেল বেডে দেয়া হলেও তার বাবা মানসিক অবসাদে ভুগছেন। পিঠে যন্ত্রণাও হচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে যন্ত্রণা কমে যাবে। সুস্থ হয়ে উঠবেন কবি।