চৈত্র সংক্রান্তির বই উত্সবে কবিতা পাঠ ও আলোচনা আজ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২১:৫৫
অ্যাডর্ন আয়োজিত চৈত্র সংক্রান্তির বই উত্সবের পাশাপাশি চলছে অনুষ্ঠানমালা। গত ২৯ মার্চ লেখক-পাঠকের আড্ডা দিয়ে শুরু হওয়া উত্সব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৫টায় মিনার মনসুরের প্রেমের কবিতা পাঠ ও আলোচনার আয়োজন করা হয়েছে গণগ্রন্থাগার অধিদপ্তরের দোতলার সেমিনার হলে। সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী। থাকছে আলোচনা, আবৃত্তি ও গান।