মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদ মর্যাদা বৃদ্ধির দাবি

মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসে সমপ্রতি মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা প্রদানের দাবিতে এক বিশেষ সভার আয়োজন করা হয়।এসময় বেতন স্কেলসহ বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিসহ অন্যান্য দাবি বাস্তবায়নে একটি আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জুরি বোর্ড গঠন করা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ সুলতান আহমেদ সিদ্দিকী সভাপতিত্ব করেন। -প্রেস বিজ্ঞপ্তি