আজকের অনুষ্ঠান

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)ঃ ‘ঢাকা মহানগরীর বসবাস যোগ্যতাঃ রাজউকের ভূমিকা ও কাঠামো’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। সর্বধর্মীয় সম্প্রীতি সভাঃ ১ম প্রতিষ্ঠাবাষির্কী ও সম্প্রীতি সম্মেলন, সকাল ৯টায়, মহাখালীর ব্র্যাক সেন্টারে। বাংলাদেশ মহিলা পরিষদঃ নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম আরও সমন্বিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিচারপতি, প্রশাসন, আইনজীবী, চিকিত্সক, সাংবাদিক, নাগরিকসমাজ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, বিকাল ৩টায়, সিরডাপ মিলনায়তনে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটঃ গণতন্ত্র পুনরুদ্ধার, মাহমুদুর রহমানের মুক্তি, আমার দেশ পত্রিকা ও ছাপাখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন, বেলা ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। সড়ক দুর্ঘটনায় জাতীয় ঐক্যঃ সড়ক দুর্ঘটনাবিরোধী সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গঠিত ‘সড়ক দুর্ঘটনায় জাতীয় ঐক্য’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কর্মসূচি ঘোষণা, সকাল ১০টায়, পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনঃ রানা প্লাজা-তাজরীনের এতিম, আহত ও ক্ষতিগ্রস্তদের মানববন্ধন, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনঃ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৩টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিঃ নারী উদ্যোক্তাদের বৈশাখী মেলার উদ্বোধন, বেলা ১১টায়, মোহাম্মদপুর রিং রোড, সূচনা কমিউনিটি সেন্টারে। বিশ্ব কলাকেন্দ্রঃ চৈত্র সংক্রান্তি উপলক্ষে শোভাযাত্রা, বিকাল ৩টা ৪৫ মিনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু।