ইস্টার্ন প্লাস মেলায় লেনোভোর পণ্য ও অফার
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২০:২৪
গত ৯ এপ্রিল থেকে রাজধানীর শান্তিনগরস্থ ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স শুরু হওয়া ইস্টার্ন প্লাস-বিসিএস মেলায় লেনোভো পণ্যে বিশেষ অফার ঘোষণা করেছে গ্লোবাল ব্র্যান্ড। অফারে মেলা চলাকালীন লেনোভোর বিভিন্ন মডেলের আইডিয়া প্যাড, আইডিয়া ট্যাব, ডেস্কটপ পিসি এবং অল-ইন-ওয়ান পিসিতে উপহার হিসেবে রয়েছে টি-শার্ট, ইউএসবি ওটিজি ক্যাবল, হেডফোন, হেডসেট প্রভৃতি। এই অফার কেবল মেলার ক্রেতাদের জন্য প্রযোজ্য। মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।