বসন্তের দিন চলে যায়
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:৪৬
বসন্তে বনে বনে, মনে মনে ফোটে ফুল। প্রকৃতির আকুলকরা ফাগুন হাওয়া, ছোট্ট শাখায় চৈতি হাওয়ায় উতল-উদাস করা ভাব নিয়ে এসেছিল বসন্ত। বসন্ত মুখর হয়ে উঠেছিল তরুলতা, বিটপী আর বনস্পতিতে। এবারে ঋতুরাজ বসন্তের একটা বড় অংশ জুড়েই ছিল খরতাপ। যদিও খরতপ্ত কঠোর নগরজীবনেই তার প্রভাব বেশি। তবে বসন্ত এবারে বৃষ্টির শান্ত-শীতল পরশও এনেছিল নগর ও সামগ্রিক জনজীবনে। ঝড়-ঝঞ্ঝাও বাদ যায়নি। তবে ফোটেনি বসন্তের সব রাজকীয় ফুল। শেষ ক’দিনে উত্তাপ একটু বেশিই ছড়িয়েছে। তবু তার যাবার বেলায় প্রকৃতির দুয়ারে মন কেঁদে কয় : মরি হায়! চলে যায়/ বসন্তের দিন চলে যায় -ছবি: সাইফুল ইসলাম