স্কুল টিটি শুরু হয়েছে

ওয়ালটন স্মার্ট টিভি ঢাকা মহানগর স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সানবিম, সামার ফিল্ড, দিল্লী পাবলিক স্কুল, আরমানীটোলা স্কুল, স্কলাসটিকা নিজ খেলায় জিতেছে। গতকাল বিকালে উডেন ফ্লোর জিমনেসিয়ামে ধানমন্ডি টিউটোরিয়াল ৩-১ গেমে বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনকে, সানবিম ইন্টারন্যাশনাল স্কুল ৩-০ গেমে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলকে, সামারফিল্ড স্কুল ৩-২ গেমে ওস্টেন স্কুলকে, দিল্লী পাবলিক স্কুল ৩-০ গেমে সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজকে, আরমানীটোলা স্কুল ৩-০ গেমে স্কলাস্টিকাকে (গ্রীন), স্কলাসটিকা (লাল) ৩-০ গেমে টার্কিস হোপকে, সানবিম ৩-০ গেমে ইএসএস স্কুলকে হারায়। খেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।