বগুড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ

শহীদ তারেক সংঘ ব্লুজ ৩ উইকেটে জয়ী

বগুড়া প্রতিনিধি বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচে শহীদ তারেক সংঘ ব্লুজ আগমনী ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়েছে । গতকাল শনিবার সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টসে জিতে আগমনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে নয় উইকেটে করে ১৭৮ রান। জবাবে শহীদ তারেক সংঘ ব্লুজ ৩৮.১ ওভারে সাত উইকেটে ১৭৯ রান তুলে জয়ী হয়। বিজয়ী দলের মারুফ ম্যান অব দ্যা ম্যাচ হন। সংক্ষিপ্ত স্কোর ঃ আগমনী ক্রীড়া চক্রঃ ৫০ ওভারে ১৭৮/৯ (রাহি ৩৫, আফ্রিদি ২৬, ভোলা ২১; মারুফ ৪ /২২)। শহীদ তারেক সংঘ ব্লুজ ঃ ৩৮.১ ওভারে ১৭৯/৭ (টিটু ৪২, শাকিল ৩২, রুমি ২৩ ; পারভেজ ৩/৩৪, ফিরোজ ২/২৩) ফলাফল ঃ শহীদ তারেক সংঘ ব্লুজ ৩ উইকেটে জয়ী