রেজার প্রথম ‘ডাবল’, বাংলাদেশের ১৭!

খুব বেশি দিন আগের কথা নয়। এই গত নভেম্বরে প্রায় একাই অখ্যাত প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে নিয়ে গিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শিরোপার দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত শিরোপা না আসলেও লিগে সর্বোচ্চ ২৯টি উইকেট নিয়ে নিজেকে ঠিকই শীর্ষে তুলে নিয়েছিলেন ফরহাদ রেজা। কিন্তু সেই সময়টা এখন অতীত। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে বাজে বোলিংয়ের জের ধরে পরে আর কোন ম্যাচেই সুযোগ পেলেন না ফরহাদ রেজা। সেখানেই হয়তো এই অল রাউন্ডারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে। ফরহাদ রেজার ভাবনাটা অবশ্য জানা যায়নি। কিন্তু জাতীয় ক্রিকেট লিগে যা পারফরম্যান্স তাতে চোখ বন্ধ করেই বলে দেয়া যায় খুব সহজেই হার মানছেন না রেজা। প্রিমিয়ার লিগের ওয়ানডে ম্যাচে জ্বলে উঠেছিলেন বল হাতে। এবার হাসলো রেজার ব্যাট। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আর ফরহাদের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার দিনে বাংলাদেশ দেখলো প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের ১৭তম সেঞ্চুরি। বাংলাদেশ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির এই ইতিহাসের শুরুটা আসে সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনের হাত ধরে। ২০০১ সালের ২৯ জানুয়ারি যশোরে খুলনার বিপক্ষে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেন বিমানের এই ব্যাটসম্যান। ১৭টি ডাবল সেঞ্চুরির মধ্যে কেবল মাত্র একটাই পরিণত হয়েছে ট্রিপল সেঞ্চুরিতে। ২০০৭ সালের ২১ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের হয়ে রকিবুল হাসানের সেই ইনিংসটি ছিল সিলেটের বিপক্ষে। চলমান জাতীয় ক্রিকেট লিগে ফরহাদ রেজাসহ মোট তিনজন ব্যাটসম্যান করলেন ডাবল সেঞ্চুরি। আগের দু’জন হলেন আসিফ আহমেদ রাতুল ও তৈয়বুর পারভেজ। চট্টগ্রামের বিপক্ষে গত শনিবার প্রথম দিন ১৮২ রানে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আলী আকবরের বলে তামিমের হাতে ক্যাচ দেবার আগে ৩৩৪ বলে ৩৫ চার ও পাঁচটি ছক্কার সমন্বয়ে তিনি করেন ২৫৯ রান। ম্যাচের প্রথম দিন সানজামুল ইসলামকে সাথে নিয়ে রেকর্ড গড়েন রেজা। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৩৪৭ রান যোগ করেন যা বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ডাবল সেঞ্চুরি রান ব্যাটসম্যান দল প্রতিপক্ষ ভেন্যু তারিখ ২২৪ হাবিবুল বাশার বিমান খুলনা যশোর ২৯ জানুয়ারি, ২০০১ ২১০ মিনহাজুল আবেদীন চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ২৪ জানুয়ারি, ২০০২ ২০১ খালেদ মাসুদ রাজশাহী খুলনা বঙ্গবন্ধু ৩ ফেব্রুয়ারি, ২০০২ ২০০ হাসানুজ্জামান খুলনা চট্টগ্রাম ধানমন্ডি ১৩ ডিসেম্বর, ২০০২ ২০৪ নাজিমউদ্দিন চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম ১৭ ডিসেম্বর, ২০০৫ ২৬৩ মোহাম্মদ আশরাফুল ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম ২৩ নভেম্বর, ২০০৬ ৩১৩ রকিবুল হাসান বরিশাল সিলেট ফতুল্লা ২১ মার্চ, ২০০৭ ২০৫ নাজিমউদ্দিন চট্টগ্রাম ঢাকা বগুড়া ৫ জানুয়ারি, ২০১০ ২১৬ ফরহাদ হোসেন রাজশাহী চট্টগ্রাম চট্টগ্রাম ১ নভেম্বর, ২০১১ ২০৯ মার্শাল আইয়ুব ঢাকা মেট্রো চট্টগ্রাম বগুড়া ২২ অক্টোবর ২০১২ ২৮৯ মার্শাল আইয়ুব মধ্যাঞ্চল পূর্বাঞ্চল বগুড়া ৯ জানুয়ারি, ২০১৩ ২১৮ মেহরাব জুনিয়র মধ্যাঞ্চল পূর্বাঞ্চল বগুড়া ৯ জানুয়ারি, ২০১৩ ২০০ মুশফিকুর রহিম বাংলাদেশ শ্রীলঙ্কা গল ৮ মার্চ, ২০১৩ ২৬৭ সামসুর রহমান মধ্যাঞ্চল পূর্বাঞ্চল বিকেএসপি ১৩ জানুয়ারি, ২০১৪ ২০০ আসিফ আহমেদ ঢাকা মেট্টো বরিশাল ফতুল্লা ১৪ ফেব্রুয়ারি, ২০১৪ ২০৪* তৈয়বুর পারভেজ ঢাকা রাজশাহী বিকেএসপি ২১ ফেব্রুয়ারি, ২০১৪ ২৫৯ ফরহাদ রেজা রাজশাহী চট্টগ্রাম বিকেএসপি ১৩ এপ্রিল, ২০১৪