এশিয়ান বাস্কেটবল আগামীকাল শুরু
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:০৬
আগামীকাল মঙ্গলবার ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে শুরু হবে থ্রী অন থ্রী সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ । নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশসহ ৫টি দেশ এই টুর্নামেন্টে লড়াই করবে। পাকিস্তান খেলতে পারছে না আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায়।
এই টুর্নামেন্টের পদ্ধতি হচ্ছে তিন জন করে খেলবে এক দলে। আগামীকাল বিকাল তিনটায় খেলা শুরু হবে।