গোলদাতাদের শীর্ষে ডার্লিংটন

পেশাদার ফুটবল লিগের প্রথম পর্বে ম্যাচ হয়েছে ৪৫টি। এর মধ্যে গোল হয়েছে ১১১টি। সবচেয়ে বেশি করেছে শেখ জামাল (২৪ গোল)। শেখ জামালের ২৪ গোলের মধ্যে ১১টি এমেকা ডার্লিংটনের। সবচেয় কম গোল করেছে উত্তর বারিধারা (৪ গোল), লিগের বড় ব্যবধানে জয় পেয়েছিল শেখ জামাল, এটি ছিল উত্তর বারিধারার বিরুদ্ধে (৮-০), বারিধারা গোল শূন্য ড্র করেছিল মোহামেডানের বিরুদ্ধে। শীর্ষ গোলদাতা ঃ ১১টি ঃ এমেকা ডার্লিংটন (শেখ জামাল) ৬টি ঃ ওয়েডসন এনসেলম (শেখ জামাল), এনকোয়াচা (মুক্তিযোদ্ধা) ৫টি ঃ এমিলি (মোহামেডান), স্যামসন ইলিয়াসু (বিজেএমসি) ৩টি ঃ ওসেই মরিসন (আবাহনী)।