আব্দুল হাদি লেন ও জুনিয়র লায়নস জিতেছে

পাইওনিয়ার ফুটবলে গতকাল আব্দুল হাদি লেন যুব সংঘ ২-০ গোলে হারিয়েছে আমলী গোলা ফুটবল একাডেমীকে। গোল করেন নিরব ও শরিফ। তপু ও হারুনের গোলে নারিন্দা জুনিয়র লায়নস ক্লাব ২-০ ব্যবধানে হারিয়েছে সিদ্ধিরগঞ্জ ফুটবল একাডেমীকে। মোনেম মুন্না স্মৃতি সংসদ গোল শূন্য ড্র করেছে মুরাপাড়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।