জাতীয় প্রেসক্লাবে বইমেলা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৪৬
সপ্তাহব্যাপী বই মেলার আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব। ক্লাব প্রাঙ্গণে গতকাল রবিবার এই মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বইয়ের জ্ঞান অনেক শক্তিশালী। এ জ্ঞানের আলো সারাদেশে ছড়িয়ে দিতে হবে। জাতীয় প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী বর্ষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রথম বারের মত এই বইমেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আজ পহেলা বৈশাখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বাংলা একাডেমিসহ ৪৪টি প্রকাশনী এতে অংশ নিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি