গ্যাজেট :স্যানডিস্ক ওয়্যারলেস ফ্ল্যাশড্রাইভ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৩৭
বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদানের জন্য ফ্ল্যাশড্রাইভ এখন সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে। তবে স্যানডিস্ক তৈরি করেছে এমন এক ফ্ল্যাশড্রাইভ যেটি সাধারণ স্টোরেজ হিসেবে তো বটেই, ওয়াই-ফাই নেটওয়ার্কেও সমান দক্ষতায় কাজ করতে সক্ষম। এতে স্টোরেজ হিসেবে রয়েছে ৬৪ গিগাবাইট মাইক্রোএসডি মেমোরি। আর একে বদলে স্টোরেজ বাড়িয়েও নেওয়া সম্ভব। ইউএসবি পোর্টের মাধ্যমে সাধারণ পেনড্রাইভের মতোই একে ব্যবহার করা যায়। আর ওয়াই-ফাই সমর্থিত যেকোনো ডিভাইসেও এটি ওয়াই-ফাই ব্যবহার করে তথ্য স্থানান্তরের কাজটি করতে পারে সহজেই। এটি ব্যবহার করার জন্য অ্যাপল ডিভাইস, অ্যান্ড্রয়েড এবং কিন্ডলের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে। অন্য সব ডিভাইসে ওয়েব ব্রাউজার দিয়েই যুক্ত হওয়া যায় এর সাথে। ওয়াই-ফাই দিয়ে একইসাথে একাধিক ডিভাইসেও এটি সংযুক্ত হতে পারে। এত কাজের এই স্টোরেজের দামটাও একটু বেশিই—১০০ ডলার!