প্রথম শ্রেণির ক্রিকেটের ইতি টানলেন মোহাম্মদ সেলিম

আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমনটা মোটেই আগে থেকে অনুমান করা যায়নি। ২০০৩ সালের বিশ্বকাপের পর ছন্নছাড়া বাংলাদেশ দলকে গুছিয়ে নিতে বাদ দেয়া হয় অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটকে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক সিরিজেই দলে ডাক পেয়েছিলেন খুলনার মোহাম্মদ সেলিম। কিন্তু সেই শেষ। দুটি টেস্ট আর এক ওয়ানডেতেই শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যারিয়ারের আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটালেন মোহাম্মদ সেলিম।