ফিরছেন ফ্লিনটফ?
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
ইংল্যান্ড তো বটেই প্রতিভা বিচারে অ্যান্ড্রু ফ্লিনটফকে মানা হয় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবেই। চোটের কারণে সেই প্রতিভার পুরোপুরি সদ্ব্যবহার করা হয়নি। তবে কয়েকদিন আগেও বক্সিং রিংয়ে দেখা যাওয়া এই দীর্ঘদেহী ইংলিশকে আবারো দেখা যেতে পারে সেই পরিচিত আঙ্গিনায়। অবসর নেয়ার চার বছর পর নিজের পুরনো সেন্ট এ্যানস ক্লাবের মাধ্যমে আবারো ফিরতে পারেন ক্রিকেটে। যদিও ২০১০ সালে অবসর নেয়ার পর আর কোন ক্লাবের হয়েই খেলেননি দু’বারের এ্যাশেজ বিজয়ী এ অলরাউন্ডার। ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাংকাশায়ারে যোগ দেয়ার আগে সেন্ট অ্যানসের হয়েই হাতে ক্লাব ক্রিকেটে হাতে খড়ি এ তারকা অলরাউন্ডারের। নর্দান লীগে পুরনো ক্লাবের হয়ে এক অথবা দু’টি ম্যাচে খেলার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে গত বছরই ঘোষণা দিয়েছিলেন ফ্লিনটফ। সেন্ট এ্যানস অধিনায়ক এন্ডি কেলেট ম্যাসচেস্টার ইভনিং নিউজ পত্রিকাকে বলেন, ‘তার দাদুর মাধ্যমে গত সপ্তাহে আমরা একটা খবর পেয়েছি যে, এন্ড্রু আমাদের হয়ে চলতি মৌসুমে টি-২০ ক্রিকেট খেলতে চান।’ -বাসস