পূবালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩১
দেড় কোটি টাকা জালিয়াতির অভিযোগে পূবালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তার নাম মশিউল আলম। তিনি পূবালী ব্যাংকের রাজধানীর আরকে মিশন রোড শাখায় অফিসার হিসেবে কর্মরত। বুধবার সকালে তেজগাঁও এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।
দুদক সূত্র জানায়, মশিউল আলমের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ১ কোটি ৬৮ লাখ ৯৯৯ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. আব্দুর সোবহান বাদী হয়ে ভাউচার জালিয়াতি অভিযোগে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।