গ্যাস চুরিতে জড়িত তিতাসের ২ কর্মচারী বরখাস্ত

অবৈধভাবে সংযোগ দেয়ার মাধ্যমে গ্যাস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এই দুই কর্মচারী হচ্ছেন খোরশেদ পাটোয়ারী ও আবদুর রহিম মৃধা। তিতাসের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও প্রায় ১০ জনকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে তাদেরও চাকরি থেকে বরখাস্ত করা হবে।