বিশারকান্দি ইউপি চেয়ারম্যানকে বহিষ্কারের নোটিস

বানারীপাড়ায় এডিপির টাকায় বাস্তবায়িত দুটি পুলকে একই অর্থ বছরে এলজিএসপি-২ প্রকল্পের দেখিয়ে ২ লাখ ২২ হাজার ৯১০ টাকা আত্মসাত’র অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)ঘ ও উপ-ধারা(৫) অনুযায়ী বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে কেন চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কারণ দর্শানো নোটিস গত বুধবার বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে।