চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবল

আবাহনী জুনিয়রকে হারিয়ে পটিয়ার শুভ সূচনা

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার জয়ের মধ্য দিয়ে অবশেষে ড্রয়ের বন্ধ্যাত্ব ঘুচলো চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবলে। এর লিগটি আগের দু’দিনে কোন জয়-পরাজয় আসেনি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে পটিয়া উপজেলা ১-০ গোলে হারায় আবাহনী জুনিয়রকে। দলের পক্ষে আমজাদ একমাত্র গোলটি করেন। গোলটি ছাড়া দুই দলের খেলোয়াড়দের আর কোন নৈপুণ্য চোখে পড়ার মতো ছিল না। খেলার ৪৩ মিনিটে জুয়েলের পাসে আমজাদের প্লেসিং শট আবাহনীর গোলরক্ষক লুপেস লরেনকে পরাস্ত করে জালে জড়ায় (১-০)। আবাহনী জুনিয়র পিছিয়ে থাকার পরও খেলায় কোন আক্রমণ শানাতে পারেনি। তাই প্রথম ম্যাচে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে তাদের। আমজাদ হন ম্যান অব দ্য ম্যাচ। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা : মো. ইমান, নুরুল আমিন, সাদ্দাম, জুয়েল মল্লিক, আমজাদ শওকত, রিপন দাশ, সাইদুল, সাজ্জাদ (ফরহাদ), জাহাঙ্গীর। আবাহনী জুনিয়র : লুপেস লরেন, সৈয়দ কামাল, নজরুল (ইকবাল), বিকাশ দে, সুজন, রবিউল, স্বপন, বিশাল, এসকান্দর (শাহাদাত), আমিনুল (রুবেল), আবু বক্কর। আজকের খেলা : চট্টগ্রাম মেট্রোপুলিশ ও জেলা পুলিশ বিকাল ৪টা (এমএ আজিজ স্টেডিয়াম)।