বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট

শহীদ তারেক সংঘ ব্লুজ ৯৩ রানে জয়ী

বগুড়া প্রতিনিধি বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবারের খেলায় শহীদ তারেক সংঘ ব্লুজ ৯৩ রানে ডিউক মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টসে জিতে ডিউক মেমোরিয়াল ক্লাব প্রথমে শহীদ তারেক সংঘকে ব্যাট করতে আমন্ত্রণ জানালে শহীদ তারেক সংঘ ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ডিউক মেমোরিয়াল ক্লাব ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৫ রান করে । সংক্ষিপ্ত স্কোর ঃ শহীদ তারেক সংঘ ব্লুজ ঃ ৫০ ওভারে ২৮৮/৮ (শিশির ৭৭, মারুফ ৪৭*, টিটু-৩৭; সজল ৪/৫৭, সোহেল ১/১৫, রাফি ১/৪০) ডিউক মেমোরিয়াল ক্লাব ঃ ৪৮.৫ ওভারে ১৯৫/১০ (রাশেদ ৫২, সবুজ ৩৮, সজল ২১ ; শাকিল ৩/৩৩, মারুফ ১/২৮, শিশির ১/৩০ ) ফলাফল ঃ শহীদ তারেক সংঘ ব্লুজ ৯৩ রানে জয়ী ম্যান অব দ্যা ম্যাচ ঃ শিশির (শহীদ তারেক সংঘ ব্লুজ) আজকের খেলাঃ মেঘদ্বীপ ক্রীড়া চক্র বনাম জেসন বিপুল স্মৃতি সংঘের।