আজ আবার শুরু হচ্ছে লিগ

স্পোর্টস রিপোর্টার নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েই দুই দিন স্থগিত ছিল। আজ আবার খেলা শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আবাহনী খেলবে ব্রাদার্সের বিরুদ্ধে। আজকের খেলা শেখ জামাল-চট্ট. আবাহনী আবাহনী-ব্রাদার্স