জাপানে যাওয়ার আগে টিটির দুই খেলোয়াড় বাদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩৪
২৫ এপ্রিল থেকে ৫ মে জাপানে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিলটেনিস চ্যাম্পিয়নশিপে ৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা খেলতে যাবে। সাথে যাচ্ছেন ৬ জন কর্মকর্তা। খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তার সংখ্যাই বেশি। দলের যাওয়া চূড়ান্তই ছিল। ভিসা আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পর এখন চূড়ান্ত দল থেকে বাদ দেয়া হয়েছে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মৌমিতা আলমকে। বাদ দেয়া হয়েছে জাতীয় দলের আরেক খেলোয়াড় মাহবুব বিল্লাহকে। মৌমিতা আলমকে ইনজুরির কারণে অব্যাহতি দেয়া হয়েছে বলে ফেডারেশনের দাবী। কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছেন তার কোনো ইনজুরি নেই।