অক্টোবরে চীনে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩৫
ব্রাজিল ও আর্জেন্টিনা এ বছরের ১১ অক্টোবর চীনের রাজধানী বেইজিংয়ের বার্ডস নেস্ট এ মুখোমুখি হবে। জিলেট সুপারক্লাসিকো নামের এ লড়াইটিতে উভয় দলই পূর্ণ শক্তির দল নামাবে। সাম্প্রতিক বছরগুলোয় জিলেট সুপারক্লাসিকো নামের এ সিরিজটি দুই লেগভিত্তিতে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু দল দুটির কোচরা এতে পূর্ণ শক্তির দল নামাতে সক্ষম হননি। এ বছর খেলাটি ফিফা নির্ধারিত দিনে হবে বলেই দক্ষিণ আমেরিকার পড়শি দেশদুটি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে। সুপারক্লাসিকো ডেস ল্যাস আমেরিকাস নামের এ সিরিজটি ৩৫ বছর পর ২০১১ সাল থেকে আবার শুরু হয়। নইলে একসময় এটি খুব বিখ্যাত সূচী ছিল। ব্রাজিল সর্বশেষ দুই বছরের প্রতিদ্বন্দ্বিতায় শিরোপা জয়ী হয়। গেল বছরের আসরটি কনফেডারেশন কাপের কারণে অনুষ্ঠিত হয়নি। কোপা রোকা নামে ১৯১৪ এটি প্রথম মাঠে গড়িয়েছিল।