ভবিষ্যত্ আইটি নেতৃত্ব হিসেবে তরুণদের গড়ে ওঠার আহ্বান

তথ্যপ্রযুক্তি খাতে নানা উদ্যোগ দেশের মানুষ বিশেষ করে শিক্ষিত তরুণ-তরুণীদের সামনে অপার সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। শিক্ষিত তরুণ-তরুণীরা এ সুযোগ কাজে লাগিয়ে সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যত্ গড়ে তুলতে পারে। সম্প্রতি ঢাকা বিশ্বদ্যািলয়ের বিজনেস স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত আইটি লিডার তৈরিতে উদ্বুদ্ধ করার এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আআমস আরেফিন সিদ্দিক, আইসিটি সচিব এনআই খান ও এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডারের উপর প্রেজেন্টেশন দেন এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ জামান।