আরামবাগের জয়
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২১:৫৪
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘ জিতেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে আরামবাগ ৩-২ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। এই এক ম্যাচে পেনাল্টি হয়েছে তিনটি। আরামবাগের আরিফ ও কায়েস পেনাল্টিতে ও অধিনায়ক কাঞ্চন গোল করেন। ভিক্টোরিয়ার জায়েদ ১টি ও রিন্টু পেনাল্টিতে গোল করেন।