মিট ইওর মেকার
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩৫
‘মিট ইওর মেকার’ হলো একটি ইভেন্ট, যা দুইদিনব্যাপী চলবে, আর সেটা হার্সেন্টস ইন্ডাস্ট্রির নানা বিষয় সম্পর্কে কাস্টমারদের সচেতন করবে। মূলত সচেতনতা বৃদ্ধির জন্যই এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। এ ইভেন্টের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো কাস্টমারদের দেখাবেন। সেই সাথে এই ইন্ডাস্ট্রির দক্ষ ব্যক্তিরা গার্মেন্টস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সবার কাছে পৌঁছানোর জন্য বাইকে করে ঘোরা থেকে শুরু করে রাস্তার উপর নানা ধরনের পারফর্মেন্সের আয়োজন করা হয়েছে। সেই সাথে সামায়িক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনিং করা হবে। এই ইভেন্টটির আয়োজনের মূল কারণ হচ্ছে কাস্টমারদের সাথে মেকার অর্থাত্ যারা বানান তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। কারণ তারা অনেকেই জানেন না যে, কাদের বানানো কাপড় পরছেন কিংবা কারা এসব সুন্দর সুন্দর কাপড়-চোপড় তৈরির পেছনে রয়েছেন। তারা যা কেনেন তার প্রকৃত দাম কত সেই বিষয়টিও থেকে যায় তাদের অজানা। আর তাই এই দুয়ের মধ্যে সমতা করার জন্যই এই আয়োজন। বেশিরভাগ সময়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইনে কিছুটা গণ্ডগোল দেখা যায় এবং যারা মূলত কাপড় বিক্রি করছেন তারা অদৃশ্যই থাকছেন। এফআরবি এই ইন্ডাস্ট্রিতে বড় ধরনের দুর্নীতির আভাস পাচ্ছে। সুতরাং এই ইভেন্টের মাধ্যমে জানা যাবে তাদের কাপড়ের উপাদান সম্পর্কে, গার্মেন্টস সেক্টরের চাপ সম্পর্কে, যারা গার্মেন্টসের মেশিন চালান তাদের সম্পর্কে; এমনকি যেসব কৃষকেরা সুতার কাঁচামাল উত্পাদন করে তাদের সম্পর্কেও। আয়োজকেরা মনে করে এটি নতুন এক ধরনের উদ্যোগ, যা প্রচুর মানুষকে গার্মেন্টস সম্পর্কে সচেতন করে তুলবে এবং গার্মেন্টসে যারা কাজ করে যাচ্ছেন তাদের সম্পর্কে অবগত করবে।
ফ্যাশন, একধরনের শক্তি, একটা স্রোতের মতো। সময়ের হাত ধরে পালা বদল হয় এ ফ্যাশনের। ফ্যাশন যাতে কখনই বিকৃত রূপ ধারণ না করে সেজন্য সবসময় আমাদের থাকে নানা আয়োজন। কারণ সৌন্দর্যের মধ্যেই ফ্যাশনের সার্থকতা রয়েছে। আর ফ্যাশনের সাথে তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গার্মেন্টস শিল্প। আর তাই এখন প্রয়োজন পাবলিক অ্যাওয়ারনেস বা জনসচেনতা। মূলত এই আয়োজনের উদ্দেশ্য দুই ঘরানার সাথে সাধারণ মানুষের পরিচয় ঘটানো যাতে তারা ফ্যাশনকে আরও আপন করে নিতে পারে।
গত বছর ২৪ এপ্রিল প্রায় ১১৩৩ জনের মতো গার্মেন্টস কর্মী মৃত্যুবরণ করেন এবং প্রায় ২৫০০ জনের মতো আহত হন। গত বছর এই প্রাণহানি ঘটে সাভারে অবস্থিত রানা প্লাজা কমপ্লেক্স ধসের ফলে।
এসব কিছু মিলিয়ে ধারণা করে হচ্ছে সামনের সময়গুলো গার্মেন্টস শিল্প কিনবা ফ্যাশান ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে অনেক বড় পরিবর্তন। আর তাই এই ‘মিট দ্য মেকার’ নামের এ আয়োজনে সেসব বিষয়ও উঠে আসবে।
অ নু ষ্ঠা নে র স ম য় সূ চি
দুইদিনব্যাপী এই আয়োজন ২৪ এপ্রিল ধানমন্ডির ইএমকে সেন্টারে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং ২৫ এপ্রিল, শুক্রবার আইএসি সেন্টার গুলশান-২-এ দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।