বাংলা ডিজিটাল ডিকশনারি
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৭
বাংলা ডিজিটাল ডিকশনারি বাজারে এনেছে ফাতেমা ট্রেডিং। ইংরেজিতে উচ্চারণ করতে সক্ষম এই ডিকশনারির পর্দায় ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দেখা যায়। ইংরেজি গ্রামারের সব শাখা নিয়েই এখানে রয়েছে উদাহরণসহ বর্ণনা। রয়েছে এমপিথ্রি শোনার সুবিধা, ১ জিবি মেমোরি, ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া, কোরআন শরীফের ৩০ পারার আরবি উচ্চারণ ও অর্থ, সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রভৃতি। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন : ০১৭১২৯৩৭১৬৩।